বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭

অর্গানন সুত্র নং: ১


https://www.facebook.com/permalink.php?story_fbid=659717440877297&id=659714340877607

অর্গানন সুত্র নং: ১
The physician's high and only mission is to restore the sick to health, to cure, as it is termed.1
সূত্র-০১, চিকিৎসকের মহৎ এবং একমাত্র কাজ পীড়িতকে সুস্থ করা, আরোগ্য, যেহেতু একেই বলা হয়।
ব্যাখ্যা:- এ-সূত্রটি অর্গানন অভ্ মেডিসিন নামক হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের প্রথম নির্দেশনা। হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা এ-পুস্তকেই দিয়েছেন। তিনি তার মেটিরিয়া মেডিকা পিউরার প্রিঅ্যা¤্^লের (Preamble) প্রথমেই এ-কথাটি বলেছেন। তার প্রথম নির্দেশনায় তিনি চিকিৎসাকার্যকে চিকিৎসকের সর্বোচ্চ এবং একমাত্র কাজ হিসেবে উল্লেখ করেছেন। তিনি চিকিৎসকের কাজ বুঝাতে ‘mission’ শব্দটি ব্যবহার করেছেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের একনিষ্ঠ কাজ বুঝাতে ‘mission’ শব্দটি ব্যবহৃত হয়। তিনি মনে করেন যে, চিকিৎসাকার্যই চিকিৎসকের একমাত্র কাজ হওয়া উচিত।
চিকিৎসাপ্রণালী অন্বেষণ করা, এবং চিকিৎসাপদ্ধতি প্রণয়ন করা চিকিৎসকের কাজ ও দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু প্রাক-হ্যানিম্যান যুগে সঠিক কোনো চিকিৎসাপদ্ধতি ছিল না। যা কিছু কিছু চিকিৎসাপদ্ধতি ছিল তা-ও ছিল খুব নির্যাতনমূলক এবং কষ্টদায়ক, কিন্তু আরোগ্য-সহায়ক ছিল না। এই কারণে চিকিৎসকগণ রোগী চিকিৎসার চেয়ে চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের জন্য বেশি ব্যস্ত থাকতেন।
হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতি, ‘অর্গানন অভ্ মেডিসিন’ নামক পুস্তকের মাধ্যমে প্রকাশের পর চিকিৎসাপদ্ধতির অভাব দূর হয়। প্রকৃত চিকিৎসাসেবা দেয়ার দ্বার উন্মোচন হয় এবং চিকিৎসার মান উন্নত হয়। কাজেই আরোগ্যের সংজ্ঞাও পরিবর্তন করা হয়। রোগীকে নির্জীব করে রোগ দমন করার চিকিৎসা পরিত্যাগ করে হ্যানিম্যান রোগীকে সুস্থ করার চিকিৎসানীতি গ্রহণ করেন এবং নতুন করে আরোগ্যের সংজ্ঞা নিরূপণ করেন। তিনি রোগের নামভিত্তিক চিকিৎসা পরিত্যাগ করে রোগীর অসুস্থতার (sickness) উপর গুরুত্ব আরোপ করেন। কারণ শত পরীক্ষা ও অন্বেষণ করেও রোগীর দেহাভ্যন্তরে কোনো রোগসত্তাকে খুঁজে পাওয়া যায় না। নিদানগত যে পরিবর্তন পাওয়া যায় তা প্রকৃতপক্ষে রোগের ফল। আর নিদানগত কিছু পাওয়া না গেলে তো বলতেই হয়, ‘তার কোনো রোগ নেই’। অথচ রোগী দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, দেহ ও মনে নানা রকম কষ্ট অনুভব হচ্ছে। প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠানের কাছে এসবের কোনো মূল্য নেই। তারা চিনেন শুধুমাত্র নিদানগত পরিবর্তন। আগেতো মানুষ অসুস্থ হয় তারপর ধীরে-ধীরে নিদানগত পরিবর্তন শুরু হয়। কাজেই হ্যানিম্যান মনে করেন যে, জীবনীশক্তির বিশৃঙ্খলার জন্য মানুষ অসুস্থতাবোধ করে। এবং জীবনীশক্তির বিশৃঙ্খলার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ অসুস্থই থাকে, যদিও এ-সময়ে তার মধ্যে নানারূপ রোগলক্ষণ উৎপন্ন হয়। এ-সব রোগলক্ষণ অসুস্থতার বহির্প্রকাশ মাত্র। অতএব রোগীর অসুস্থতা দূর করে তাকে সুস্থ করা এবং সাবেক স্বাস্থ্যে ফিরিয়ে নেয়ার নামই আরোগ্য করা। রোগলক্ষণ দূর হওয়া সত্ত্বেও যদি রোগীর সুস্থতা অর্জিত না হয় এবং সাবেক স্বাস্থ্যের প্রত্যাবর্তন না হয় তাহলে তাকে আরোগ্য বলা যাবে না। তাকে রোগের উপশম বলা যেতে পারে। এভাবে হ্যানিম্যান রোগের উপশম এবং আরোগ্যের মধ্যে তফাৎ নির্ণয় করেছেন এবং বলেছেন যে, কেবলমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসাকলাই রোগের নির্মূল আরোগ্য নিশ্চিত করতে পারে। তিনি তার দি লেসার রাইটিংস্ পুস্তকে “ALLOPATHY” শিরোনামে ৭৫২ পৃষ্ঠায় বলেছেন যে, “The homœopathic medical art can alone transform into health, as if by magic, all natural diseases not ruined by allopathic art, Provided there remain a tolerable amount of vital force.” অর্থাৎ, “হোমিওপ্যাথিক চিকিৎসাকলাই কেবল, যেন ম্যাজিকের মতো, সকল প্রাকৃতিক ব্যাধিসমূহ যা এ্যালোপ্যাথিক চিকিৎসাকলা কর্তৃক ধ্বংস হয় নি তা, সুস্থতায় রূপান্তরিত করতে পারে, যদি জীবনীশক্তি মোটামুটিভাবে ভালো থাকে।”

1 টি মন্তব্য:

Arsenic Album Benefits and Side Effects!

http://www.ihomeopathic.com/2017/04/arsenic-album-benefits-and-side-effects.html#more Arsenic Album 30 is the most commonly used remed...