Psorinum বা সোরিনামের
(১ম ,২য়,৩য় পর্ব)
সোরিনাম (Psorinum)
গুরুত্বপূর্ণ ওষুধের গুরুত্বপূর্ণ লক্ষণ ও রুব্রিক (ওষুধ বিষয়ক ৩য় পোষ্ট)
(সিন্থেসিস রেপার্টরী ট্রেজারি ইডিসন, রবিন মারফির রেপার্টরী, এনসাইক্লোপিডিয়া হোমিওপ্যাথিকা, রাডার প্রোগ্রামের ১০.৫ ভার্সান থেকে সংগ্রহকৃত তথ্যের আলোকে এই পোষ্টটি করা হয়েছে)
গত পোষ্টে সোরিনাম বিষয়ে নিম্নোক্ত ৫টি কিনোট লক্ষণ উল্লেখ করেছিলাম।
১। দরিদ্রতা বা POVERTY
২। চুলকানি বা ITCHING
৩। বিশ্লিষ্টতা বা DECOMPOSITION
৪। সোরা বিষদুষ্টতা বা PSORIC CONSTITUTION
৫। শীতার্ততা বা CHILLINESS
Zaman sarker নামের একজন পাঠক (ফেইসবুক ফ্রেন্ড) আমার সোরিনাম বিষয়ক পোষ্টটিতে POVERTY শব্দটির ব্যাখ্যা করার অনুরোধ জানিয়েছেন। নিম্নে আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আপনার অনুরোধের ব্যাখ্যা দেয়া হলো।
এক আঙ্গুল দিয়ে কোন কিছু শক্ত করে ধরা যায় না, দু আঙ্গুল দিয়ে এক চিমটি বস্তু ধরতে পারবেন, তিন আঙ্গুল দিয়ে তার চেয়ে বেশী কিছু ধরতে পারবেন, চার আঙ্গুল দিয়ে সেরকমই কিছু ধরতে পারবেন, কিন্তু পাঁচ আঙ্গুল দিয়ে বা একটি হাত দিয়ে আপনি একটি বস্তুর সবটুকুই ধরতে পারবেন,আশা করি এই ৫টি মূলসুরকে অনুধাবন করে সোরিনামকে আপনি চিনে নিতে পারবেন। উপরে উল্লেখিত সোরিনামের পাঁচটি মূল সুর বা কীনোট এবং এদের ব্যাখ্যা আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব ইন-শা-আল্লাহ। আজ “দরিদ্রতা বা POVERTY” নিয়ে বক্তব্য দিচ্ছি।
১। দরিদ্রতা বা POVERTY - দরিদ্রতা বা দৈন্যতা বা অভাবকে বিশ্ববিখ্যাত চিকিৎসক ডাঃ জর্জ ভিথোলকাস ও বিশিষ্ট হোমিও পন্ডিত ডাঃ রজার মরিসন সোরিনামের সর্বপ্রধান পরিচায়ক লক্ষণ বলে বর্ণনা করেছেন । এই দরিদ্রতা বাহ্যিক বা External এবং অভ্যন্তরীণ বা Internal এই দু'ভাবেই বর্তমান থাকে । বাহ্যিক দরিদ্রতা বা External Poverty তে আমরা দেখতে পাই যে, চরম দারিদ্রতা ও কষ্টকর জীবন যাপন একটি পরিবার বা একটি শিশুকে কিভাবে প্রথমে সোরা ও পরে সোরিনামের রোগীতে পরিণত করে । যেমন ধরুন একটি শিশু দরিদ্র পিতামাতার ঘরে বা দরিদ্র পরিবেশে জন্ম গ্রহণ করল, তার মা গর্ভাবস্থায় পরিমিত পুষ্টি পায়নি, স্বাস্থ্যপ্রদ জীবন যা্পন করতে পারেনি, হয়ত সে শিশুটির পিতা মাতা বিশ্বের হাজারো অভাবক্লিষ্ট শিশুর পিতা মাতার মত অনাহারে অর্ধাহারে থেকে এই শিশুটির জন্ম দিয়েছে, হয়ত মা অসুস্হ অবস্হায় চিকিৎসকের সহায়তা নিতে পারেনি, জনবহুল বস্তিতে থেকে হয়ত তার মা নানা রকম স্পর্শসংক্রামক ব্যাধিতে আক্রান্ত অবস্হাতেই তাকে জন্ম দিয়েছে, এমতাবস্হায় শিশুটি জন্ম থেকেই দরিদ্রতাকে সাথে নিয়েই জন্ম গ্রহণ করল, জীবনীশক্তির একটি দুর্বলতর অবস্হা নিয়েই সে পৃথিবীতে পদার্পণ করল। দরিদ্র পরিবারে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও পরিস্কার পরিচ্ছন্নতার দিকে প্রয়োজনীয় দৃষ্টি দেয়া সম্ভব হয় না । অপরিস্কার অপরিচ্ছন্নতা ও দরিদ্রতা এই দুটির সমন্বয়ে সতেজ জীবনী শক্তিও দুর্বল হয়ে যায়, আর সুপ্ত সোরা তখন ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করতে থাকে এবং এর পরিণাম ফল হিসেবে দেখা দেয় জীবনী শক্তির দুর্বলতা, তখন এটিকে বলা হয় অভ্যন্তরীণ দ্ররিদ্রতা বা Internal Poverty । ডাঃ ভিথোলকাস একে Depletion of vital force বা জীবনী শক্তির নিঃশেষিত অবস্হা বলে অভিহিত করেছেন । আমরা একে জীবনী শক্তির দৈন্যতাও বলতে পারি । সোরা প্রচ্ছন্ন অবস্হায় সবার মধ্যেই আছে, সে যখন অনুকুল পরিবেশ পায় তখনই কেবল সরূপে আবির্ভূত হয় । অন্য দিকে কোন শিশু হয়ত সুস্হ মায়ের গর্ভে ভাল পরিবেশে জন্ম গ্রহণ করার পরেও বেড়ে উঠার সময় ডে কেয়ার সেন্টারে বা স্কুলে অন্য শিশুদের সাথে মেলামেশা করার কারণে সোরা দ্বারা আক্রান্ত হতে পারে । আমরা জানি যে সোরা এতটা স্পর্শসংক্রামক যে সেটি বংশ পরম্পরায় বা সামান্য স্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে । আবার লন্ড্রিতে একই সাথে অনেকের কাপড় ধুতে দেয়া হয়, সেখান থেকেও যে কোন ব্যক্তি কাপড়ের মাধ্যমে সোরা সংক্রমণের শিকার হতে পারে । তাই দেখা যায় জনবহুল দরিদ্রক্লিষ্ট পরিবারের শতকরা ৮০% লোকজন চর্মরোগে বিশেষকরে স্কাবিজ বা খোস পাঁচড়ায় অধিক আক্রান্ত হয়ে থাকে । সোরিনামের চর্মরোগের অন্য একটি প্রধান উত্তেজক কারণ হচ্ছে অপরিচ্ছন্ন বিছানায় বা পরিধেয় বস্ত্রে ক্ষুদ্র উকুন বা Lice এর সংক্রমণ । এই ক্ষুদ্র উকুনগুলো চর্মে প্রদাহের সৃষ্টি করে এবং জীবনী শক্তির প্রতিক্রিয়ায় উদ্ভেদ রূপে প্রকাশিত হয় । উকুনগুলোকে সরানোর জন্য আপনাকে অবশ্যই পরিচ্ছন্নতার নির্দেশ দিতে হবে । অপরিচ্ছন্নতা সোরার বৃদ্ধি ঘটাতে সহায়ক । অপরিচ্ছন্ন পরিবেশে বাস করার কারণে বা অশিক্ষা কুশিক্ষার কারণেও স্বাস্হ্যবান মানুষের জীবনী শক্তিরও দুর্বলতা দেখা দিতে পারে ।
দরিদ্রতা কারও কাম্য নয়, এমন অবস্হায় কারো কারো মনে হতাশা দেখা দিতে পারে, অনিদ্রা দেখা দিতে পারে, নিজকে হেয় মনে করা, নিজকে গরীব মনে করা বা সম্পদহীন মনে করা, একাকীত্ববোধ, অস্হিরতা, বিষন্নতা ইত্যাদি নানা রকম মানসিক অবস্হা দেখা দিতে পারে । রাত্রে বিছানায় শুয়ে তার অস্হিরতা দেখা দেয়, বিছানার গরমে সে শরীরের এখানে সেখানে চুলকাতে থাকে, মনের অজান্তেই শরীরের এখানে সেখানে চুলকানোর জন্য চামড়া ছড়ে যেতে পারে,পরে সেখানে উদ্ভেদ দেখা দেয়, তখন সে আরও চুলকায়, যত বেশী উদ্ভেদ দেখা দেয় তত বেশী চুলকায়, চুলকাতে চুলকাতে রক্ত বের না হওয়া পর্যন্ত তার নিবৃত্তি হয় না । তার কাপড় পরীক্ষা করলে উদ্ভেদের স্রাব ও রক্ত পাওয়া যায় । চুলকানীর যন্ত্রণায় সে হতাশাগ্রস্হ হয়ে পরতে পারে । কেন্ট রেপার্টরীর মানসিক অধ্যায়ে এ লক্ষণটির রুব্রিকে একমাত্র সোরিনাম ওষুধটিকে প্রথম শ্রেণীর একক ওষুধ হিসাবে পাওয়া যায়,1.DESPAIR, itching of the skin from. 2. SADNESS, mental depression, itching from. জীবনী শক্তির দুর্বলতা বা Internal Poverty এর কারণে এরা দীর্ঘস্হায়ী ব্যাধি বা ক্রনিক ডিজিজের রোগীতে পরিণত হয়ে যেতে পারে, সুনির্বাচিত ওষুধও এদেরকে রোগমুক্তি দিতে পারেনা,আপনি ওষুধের পর ওষুধ বদলাতে পারেন বা উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করে যেতে পারেন, কিন্তু রোগীর জীবনী শক্তির প্রতিক্রিয়া জাগ্রত হয় না, রোগী আরোগ্য লাভ করেনা। কেন্ট রেপার্টরীতে এ লক্ষণটিকে Generalitis অধ্যায়ে Reaction lack of রুব্রিকের অধীনে দেখতে পাবেন । এমতাবস্থায় রোগী তখন আরও বেশী হতাশাগ্রস্হ হয়ে যেতে পারে, সে আরোগ্য সম্পর্কে সন্দিহান হয়ে পড়তে পারে, কেন্ট রেপার্টরীতে এ লক্ষণটিকে Mind অধ্যায়ে Despair রুব্রিকের অধীনে দেখতে পাবেন । বাহ্যিক দরিদ্রতা একটি রোগীতে সোরিনামকে সক্রিয় হতে সহায়তা করে । কোন রোগীতে হয়তো আমরা উদ্ভেদবিহীন চুলকানি পেতে পারি, কিন্ত সে চুলকানির জন্য যদি বিষন্নতা দেখা দেয় তখন সম্ভবত সোরিনামই হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য ওষুধ । দরিদ্রতা বা Poverty লক্ষণটিকে আপনারা কেন্ট রেপার্টরীতে, সিন্হেসিস রেপার্টরীতে ও কমপ্লিট রেপার্টরীতে মানসিক অধ্যায়ে ‘ভয়,দরিদ্রতার’ বা ‘Fear, Poverty’ রুব্রিক হিসেবে খুঁজে পাবেন, সেখানে ব্রায়োকে প্রথম শ্রেণীর, সোরিনাম, সিপিয়া, ক্যাল্কেরিয়া কার্ব, ক্যাল্কেরিয়া ফ্লোর কে দ্বিতীয় শ্রেণীর ওষুধরূপে দেখতে পাবেন । কিন্তু রবিন মারফির রেপার্টরীর মানসিক অধ্যায়ে ‘Fear, Poverty’ রুব্রিকের বিপরীতে আর্সেনিক, ব্রায়ো ও সোরিনামকে প্রথম শ্রেণীর ওষুধ হিসেবে দেখতে পাবেন। আমার মনে হয় রবিন মারফির গ্রেডিংটি এক্ষেত্রে সঠিক । আর্সের মনে দ্ররিদ্র হবার ভয় থেকে সে কৃপণতা করে, কিন্ত আর্স পরিস্কার পরিচ্ছন্নতার পরিচয় দেয়, সে সবকিছু গুছিয়ে রাখে, আর্স শীতকাতর, ব্রায়োনিয়াতে প্রলাপ কালেই দরিদ্রতার ভয় বেশী দেখা যায়, ব্রায়ো গরমকাতর, সোরিনাম দরিদ্রতাকে ভয় পায়, কেননা দরিদ্রের কশাঘাত কি মর্মান্তিক সে নিজে উপলদ্ধি করেছে বলে। সোরিনামের দরিদ্রতা একই সাথে মানসিক ও বৈষয়িক, সে জন্য বলা যায়, সোরিনামের দরিদ্রতা আর্থ-সামাজিক, দরিদ্রতা জীবনীশক্তির, দরিদ্রতা দেহের অভ্যন্তরের, দরিদ্রতা দেহের বাইরের অংশের । সোরিনাম প্রচন্ড শীতকাতর, কেন শীতকাতর - উত্তর হচ্ছে - দেহের জৈবনিক কাজ ঠিক মত চলে না বলে। কেন ঠিক ভাবে চলে না, উত্তর হচ্ছে - জীবনীশক্তির দরিদ্রতার জন্য । দেহের চর্ম নোংড়া,অপরিচ্ছন্ন । কেন ? - এখানেও একই উত্তর, জীবনী শক্তির দরিদ্রতার জন্য । আর জীবনী শক্তির দরিদ্রতার পরিপোষক কারণ হচ্ছে আর্থিক দরিদ্রতা । সুতরাং সোরিনামের দরিদ্রতা বাহ্যিক ও অভ্যন্তরীন,(Poverty external, Poverty internal)।
(Robin Murphy) Mind - FEARS, phobias, general – poverty (32)
১ম শ্রেণীর ৩টি ওষুধ : ARS. BRY. PSOR.
২য় শ্রেণীর ৪টি ওষুধ : Calc. Calc-f. Carc. Sep.
৩য় শ্রেণীর ২৫টি ওষুধ : agath-a. aids. ambr. bamb-a. borx. cadm-s. calc-s. calc-sil. chlor. coca gink-b. graph. hydrog. iris kali-c. lach. lyc. meli. merc. moni. nit-ac. nux-v. puls. stann. sulph.
সোরিনাম (Psorinum)
গুরুত্বপূর্ণ ওষুধের গুরুত্বপূর্ণ রুব্রিক (ওষুধ বিষয়ক ২য় পোষ্ট)
(সিন্থেসিস রেপার্টরী ট্রেজারি ইডিসন, এনসাইক্লোপিডিয়া হোমিওপ্যাথিকা, রাডার প্রোগ্রামের ১০.৫ ভার্সান থেকে সংগ্রহকৃত তথ্যের আলোকে এই পোষ্টটি করা হয়েছে)
ভূমিকা - হোমিওপ্যাথিক ওষুধের প্রধান উৎস বা Source চারটি, প্রাণীজ, উদ্ভিজ, খনিজ ও রোগজ। মানবদেহের বা প্রাণীদেহের বা উদ্ভিদের কোন রোগজ স্রাব বা রোগজ টিসু বা রোগজ অংশ থেকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার বিধান অনুসারে যে ওষুধ প্রস্তুত করা হয় তাদেরকে রোগজ বা Nosodes ওষুধ বলা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে নোসড ওষুধসমুহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সদৃশ লক্ষণে বহুপ্রকার দূরারোগ্য ব্যাধি নির্মূলে নোসোড ওষুধসমূহ সফলতার স্বাক্ষর রেখে আসছে । আমার আজকের আলোচনায় বিষয় এমনই একটি নোসোড ওষুধ, যার নাম সোরিনাম।
সোরিনাম হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। সালফার ওষুধটিকে সোরার রাজা বলা হয় এবং সোরিনামকে সোরার রানী বলা হয়। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক স্যামুয়েল হ্যানিম্যান এই ওষুধটি প্রুভিং করেন, তবে হ্যানিম্যানের লিখিত বইয়ে এই ওষুধটির বিবরণ পাওয়া যায় না। হ্যানিম্যানের শিষ্যদের বই থেকে জানা যায় যে, রোগজ অবস্থা থেকে ওষুধ তৈরী করে ও শক্তিকৃত অবস্থায় তা রোগারোগ্যে ব্যবহার করার কথা হ্যানিম্যানই সর্বপ্রথম প্রবর্তন করেন, সেই হিসাবে হ্যানিম্যান নোসড ওষুধেরও জনক। এই ওষুধের নামকরণটি বেশ মজার। সোরা থেকে সোরি (Psora Psori) আর ল্যাটিন পদবী Num যোগ করে হ্যানিম্যান এই রানীর নাম দেন সোরিনাম।
১৮৩৩ সালে Dr. Stapf সর্বপ্রথম Archiv fur die Homoeopathische Heilkunst প্রবন্ধে এই ওষুধের হ্যানিম্যানের করা প্রুভিং রেকর্ড প্রকাশ করেন। পরবর্তীতে Dr. Gross ও Dr. Hering এই ওষুধটির রিপ্রুভিং করেন। এই ওষুধের সোরা দমনের ক্ষমতা দেখে ডাঃ হ্যানিম্যান বলেন – যখন সুনির্বাচিত ওষুধ কোন ভাল ফলাফল দিতে পারেনা এবং রোগী সোরাদোষদুষ্ট বলে প্রতিয়মান হবে তখন তাকে সোরিনাম প্রদান কর (When well chosen remedies do not act, and the patient shows a psoric taint, give Psorin.)। ডাঃ এইচ. সি. এলেন বলেন – সোরাদোষদুষ্ট ধাতুর রোগীর ক্রণিক পীড়ায় যখন উত্তমরূপে নির্বাচিত ওষুধ উপশম হয় না অথবা স্থায়ী ফল দেয় না, তখন সোরিনাম উপযোগী (তরুণ রোগে সালফার), আবার যখন সালফার উপযোগী বলে বিবেচিত হয়েও উপশম করে না তখন সোরিনাম উপযোগী । {Especially adapted to the psoric constitution. In chronic cases when well selected remedies fail to relieve or permanently improve (in acute diseases, Sulph.); when Sulphur seems indicated but fails to act}।
Dr. Gibson লিখিত Studies of Homoeopathic Remedies গ্রন্থে,Dr. T. F. Allen লিখিত Encyclopedia of Pure Materia Medica গ্রন্থে, Constantine Hering লিখিত Guiding Symptoms of our Materia Medica গ্রন্থে এবং Dr. H. C. Allen লিখিত The Materia Medica of some important Nosodes গ্রন্থে এ সম্পর্কিত তথ্য ও ওষুধের বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করা হয়েছে। বিশ্বের প্রায় সকল হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকায় এ ওষুধটির আরোগ্যকারী গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে। New Text Book of Homoeopathic Materia Medica গ্রন্থের লেখক ডাঃ নিরঞ্জন মোহান্তি বলেন – এটি একটি অন্যতম সর্ববৃহৎ এন্টিসোরিক, পলিক্রেস্ট বা বহু রোগলক্ষণে কার্যকরি এবং ধাতুগত ওষুধ, যা ছাড়া আমাদের মেটেরিয়া মেডিকা অসম্পূর্ণ (It is one of the greatest antipsoric, polychrest, constitutional remedy, without which our ‘Materia Medica’ is incomplete.)
ডাঃ এম. এল টাইলার Pointers to the common Remedies গ্রন্থে বলেন – সোরিনাম হচ্ছে শীতার্ত সালফার। রোগীর অসুস্থতা থেকে উঠার পর স্বাস্থ্যের ক্রমোন্নতি মন্থর, শীতকাতর, দুর্গন্ধময়তার সাথে আরোগ্য সম্পর্কে হতাশা ইত্যাদি হচ্ছে সর্বপ্রধান লক্ষণ (Psor. is a chilly Sulphur. Patients convalesce very slowly; are chilly, offensive, with despair of recovery.)
ডাঃ ই. বি. ন্যাশ Leaders in Homoeopathic Therapeutics গ্রন্থে বলেন – সর্ব প্রকার স্রাব ও নিঃসৃত বায়ুতে অত্যধিক দুর্গন্ধ। চর্ম নোংড়া অপরিচ্ছন্ন আকৃতি, মনে হয় যেন রোগীকে কখনো ধোয়ানো হয়নি, গোসলের পরেও গায়ের দুর্গন্ধ থেকে যায়। মনের দিক থেকে সোরিনাম অত্যন্ত অবসাদিত। ঠান্ডা বাতাসে অথবা আবহাওয়ার পরিবর্তনে অতি সংবেদনশীল রোগী (হিপার)। বহু বৎসর পূর্বের অসম্পূর্ণ আরোগ্য প্রাপ্ত বা চাপাপড়া একিউট পীড়ার ক্রণিক রূপ লাভ এবং রোগ লক্ষণ ফিরে আসে।
ডাঃ এস এম গুয়ানেভ্যান্টি The Genius of Homoeopathic Remedies গ্রন্থে বলেন – নৈরাশ্য, বদগন্ধ, শীতার্ততা, দুর্গন্ধময় স্রাব, অস্বাস্থ্যকর চর্ম, শীতল বাতাসে অত্যানুভুতি, দুর্বিপাকের ভয় বা অমঙ্গল আশঙ্কা ইত্যাদি লক্ষণগুলো হচ্ছে সোরিনামের মূলসুর বা কীওয়ার্ড (Keywords- Despair. Filthy. Chilly. Foul discharges. Unhealthy skin - sensitive to cold air. Fear of misfortune.)।
ডাঃ রবিন মারফি Homoeopathic Remedy Guide গ্রন্থে বলেন – সোরিনামের প্রধান সুর বা কীনোট হচ্ছে জীবনী শক্তির সতেজ প্রতিক্রিয়ার হ্রাসপ্রাপ্তি, তরুণ রোগের পর ক্লান্তিকর অবস্থা, মানসিক অবসাদ, আশাহীনতা, নৈশ ঘর্ম ইত্যাদি। আশাহীনতা, জীবনীশক্তির প্রতিক্রিয়ার বিঘ্নতার জন্য আশানুরূপ আরোগ্য না হওয়া, শীর্ণতাপ্রাপ্তি তৎসহ দেহ হতে দুর্গন্ধ নির্গত হতে থাকা ইত্যাদি সহযাত্রী লক্ষণ (The chief of the keynotes of Psor. is: Lack of vital reaction, prostration after acute disease, depressed, hopeless, night-sweats. Hopelessness, despair of perfect recovery is part of the lack of reaction, emaciation and foul body odor may accompany it.)।
বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ জর্জ ভিথোলকাস (১৯৯৬ সনে অল্টারনেটিভ নোবেল পুরষ্কার প্রাপ্ত, হোমিওপ্যাথিক চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এই পুরষ্কার লাভ করেন) Talks on Classical Homoeopathy, The Esalen conferences গ্রন্থে বলেন – তিনটি মূল ধারনা সমগ্র সোরিনামকে প্রবাহিত করে থাকে। আমি সেগুলোকে মাত্র তিনটি শব্দ দ্বারা প্রকাশ করতে পারি, ১। চুলকানি (ITCHING) – অভ্যন্তরীণ ও বাহ্যিক, ২। মূল পদার্থ বিশ্লিষ্ট হয়ে খারাপ কিছু হয়ে যাওয়া (DECOMPOSITION) -অভ্যন্তরীণ ও বাহ্যিক, ৩। দারিদ্রতা (POVERTY) -অভ্যন্তরীণ ও বাহ্যিক। z (There are three ideas which will run through Psor. I will just give them in words. ITCHING, externally and internally. DECOMPOSITION, also external and internal, POVERTY, also external and internal.) (এই তিনটি মূল কথার ব্যাখ্যা বিশাল, বিস্তারিত জানতে হলে ভিথোলকাসের উক্ত পুস্তক দেখতে হবে)
উপরোক্ত মনীষীদের বক্তব্যের আলোকে সোরিনাম ওষুধটিকে নিম্নোক্ত ৫টি মূল কথা দ্বারা স্মরণে রাখা যায়।
POVERTY – দারিদ্রতা
ITCHING -চুলকানি
DECOMPOSITION – মন্দ প্রকৃতির বিশ্লিষ্টতা
PSORIC CONSTITUTION – সোরা বিষদুষ্ট ধাতু
CHILLINESS -শীতার্ততা
যে কোন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা খুললে এই ওষুধটির গুরুত্বপূর্ণ এবং বিশাল লক্ষণাবলীর বর্ণনা আমরা পেয়ে থাকি। এই ওষুধটির বিভিন্ন বর্ণনা (ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় বা ভিন্ন ভাষায়) ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে, ফেইসবুক পেইজে পেয়ে থাকি।
হোমিওপ্যাথিক রেপার্টরী গ্রন্থে এই ওষুধটিকে কিভাবে উপস্থাপন করা হয়েছে সে সম্পর্কিত তথ্য ইন্টারনেটে আমার নজরে পড়েনি (ক্ষমা চাচ্ছি হয়তো থাকতেও পারে)। এই ওষুধটির গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণাবলীকে রেপার্টরীর রুব্রিক হিসাবে আয়ত্তকরণের একটি নমুনা হিসেবে নিম্নে উপস্থাপন করা হলো, বর্তমান সময়ের খ্যাতিমান চিকিৎসকদের পরামর্শ হচ্ছে একটি ওষুধকে বিশদভাবে জানার জন্য কয়েকটি মেটেরিয়া মেডিকায় পড়তে হবে, তারপর রেপার্টরীর ভাষায় অবশ্যই আয়ত্ত করতে হবে।
যদি পাঠকবর্গের বিষয়টি ভালো লাগে তা’হলে ধারাবাহিকভাবে অন্যান্য ওষুধাবলীর গুরুত্বপূর্ণ রুব্রিকসমূহকে উপস্থাপন করা হবে।
সোরিনামের গুরুত্বপূর্ণ রুব্রিক সমূহ (সিন্থেসিস ১০.৫ রেপার্টরী অনুসারে)
সোরিনাম উল্লেখ আছে এরূপ মোট রুব্রিক সংখ্যা = ৩৮১৩টি (তুলনা কেন্ট রেপার্টরী = ২০৯৩)
সোরিনাম সুপার গ্রেড হিসেবে উল্লেখ আছে এরূপ রুব্রিক সংখ্যা = ২টি (তুলনা কেন্ট রেপার্টরী = ০)
সোরিনাম ফার্ষ্ট গ্রেড (১ম শ্রেণী) হিসেবে উল্লেখ আছে এরূপ রুব্রিক সংখ্যা = ২৪৩টি (তুলনা কেন্ট রেপার্টরী = ২০৬)
সোরিনাম সেকেন্ড গ্রেড (২য় শ্রেণী) হিসেবে উল্লেখ আছে এরূপ রুব্রিক সংখ্যা = ১০৮৪টি (তুলনা কেন্ট রেপার্টরী = ৮৭০ )
সোরিনাম থার্ড গ্রেড (৩য়) হিসেবে উল্লেখ আছে এরূপ রুব্রিক সংখ্যা = ২৪৮৪টি (তুলনা কেন্ট রেপার্টরী = ১০১৭)
সোরিনামের ২টি সুপার গ্রেড রুব্রিক (কেন্ট রেপার্টরীতে সুপার গ্রেড নেই, সেখানে ১ম শ্রেণী হিসেবে উল্লেখিত হয়েছে)
1. MIND - ANXIETY
2. GENERALS - HEAT - flushes of - perspiration - with
মোট ২৪৩টি রুব্রিকে সোরিনাম ফার্ষ্ট গ্রেড হিসেবে উল্লেখ থাকলেও নিম্নোক্ত ৪০টি রুব্রিক হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ রুব্রিক
1. MIND - DELUSIONS - head - separated from body; head is
2. MIND - DESPAIR - itching of the skin, from
3. MIND - DESPAIR - typhus fever; in - epistaxis amel.; after
4. MIND - FEAR - streets - busy streets; of
5. MIND - FEAR - walking - of walking - street; across a busy
6. MIND - RESTLESSNESS - eruptions - with
7. MIND - RESTLESSNESS - eruptions - with - children; in
8. MIND - SADNESS - itching, from
9. HEAD - CONGESTION - night
10. HEAD - ERUPTIONS - crusts, scabs - ulcerated
11. HEAD - SEPARATED - body; as if head were separated from
12. EYE - ERUPTIONS - Lids - scaly herpes
13. VISION - SPOTS - headache - before
14. EAR - ERUPTIONS - Behind the ears - scurfy
15. EAR - EXCORIATION
16. EAR - ODORS - offensive
17. FACE - PAIN - Jaws - Condyles
18. EXTERNAL THROAT - ERUPTIONS - herpes
19. STOMACH - APPETITE - increased - headache - before
20. FEMALE GENITALIA/SEX - MENSES - painful - menopause, near the
21. RESPIRATION - ARRESTED - air agg.; in open
22. RESPIRATION - DIFFICULT - air; in open - agg.
23. RESPIRATION - DIFFICULT - lying - amel.
24. CHEST - ERUPTIONS - dry
25. BACK - PAIN - Lumbar region - motion - agg. - pressing pain
26. EXTREMITIES - ERUPTIONS - Elbows - Bends of elbow - crusts
27. EXTREMITIES - ERUPTIONS - Elbows - Bends of elbow - eczema
28. EXTREMITIES - ERUPTIONS - Fingers - Joints
29. EXTREMITIES - ERUPTIONS - Fingers - Joints - dry
30. EXTREMITIES - ERUPTIONS - Upper limbs - dry
31. EXTREMITIES - INVERSION - Lower limbs
32. EXTREMITIES - ULCERS - Legs - Bones - Tibia
33. SLEEP - SLEEPLESSNESS - itching; from
34. CHILL - SUMMER agg.
35. PERSPIRATION - NIGHT - midnight - after - 3 h
36. PERSPIRATION - PROFUSE - walking - agg.
37. SKIN - ERUPTIONS - spring; in
38. SKIN - ERUPTIONS - Folds of skin; in
39. SKIN - ITCHING - despair from itching
40. GENERALS - WELL - unusually well - then agg.
উল্লেখিত রুব্রিকসমূহ অর্গানন অব মেডিসিন গ্রন্থের ১৫৩ নং অনুচ্ছেদের (more striking, singular, uncommon and peculiar (characteristic) signs and symptoms) আলোকে সোরিনামের অসাধারণ লক্ষণ বা রুব্রিক হিসাবে বিবেচনা করা যেতে পারে।
ডাঃ এ. কে. এম. রুহুল আমিন
(বি. এস-সি.; ডি. এইচ. এম. এস. প্রথম স্থান প্রাপ্ত,১৯৯০)
প্রভাষক,বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,ঢাকা, বাংলাদেশ।
গ্রন্থ লেখক : রেপার্টরী শিক্ষা ও কম্পিউটারাইজড্ হোমিওপ্যাথি
চেম্বার : কম্পিউটার হোমিও ক্লিনিক
গোবিন্দপুর বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা -১৩৬১।
মোবাইল: ০১৭১১-২৬৪২৪৬
তারিখ: ৩০-০৪-২০১৫ ইং
Five Keynotes of Psorinum বা সোরিনামের পঞ্চসুর (৩য় পর্ব বা শেষ পর্ব)
সোরিনাম (Psorinum)
গুরুত্বপূর্ণ ওষুধের গুরুত্বপূর্ণ লক্ষণ ও রুব্রিক (ওষুধ বিষয়ক ৫ম পোষ্ট)

১।দরিদ্রতা বা POVERTY

সোরিনামের পাঁচটি মূল সুর বা কীনোট এবং এদের ব্যাখ্যা আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব ইন-শা-আল্লাহ, বলে কথা দিয়েছিলাম। গত ২টি পোষ্টে POVERTY, ITCHING, DECOMPOSITION নিয়ে বক্তব্য দিয়েছি, এই পোষ্টে PSORIC CONSTITUTION, CHILLINESS এর ব্যাখ্যা দিয়ে সোরিনাম শেষ করব।
৪। সোরা বিষদুষ্টতা বা PSORIC CONSTITUTION – এ প্রসঙ্গে প্রথমে জেনে নেয়া যাক ধাতুগত বৈশিষ্ট্য বা Constitution বলতে কি বুঝায়, উত্তর হচ্ছে - মানুষ প্রাকৃতিকভাবে বা Naturally একটি দৈহিক অবয়ব ও মানসিক অবস্হা বা Psyco-somatic make up নিয়ে জন্ম গ্রহণ করে । পারিপার্শ্বিক ও সামাজিক পরিবেশ তার - বুদ্ধিবৃত্তি, আবেগ, স্মরণশক্তি, চিন্তা চেতনা,জীবন ধারনপ্রণালী, সামাজিক ও ব্যক্তিগত সম্বন্ধ, যৌনবৃত্তি ইত্যাদিকে বিকশিত করে, নিয়ন্ত্রণ করে এবং তখন একক মানুষটি একটি বিশেষ ধরনের মনোদৈহিক অবয়ব লাভ করে, সে অবয়বটিকেই তার ধাতুগত বৈশিষ্ট্য বা ধাতুগত প্রকৃতি বা Constitution বলা হয় (ধাতুপ্রকৃতি-অর্গানন সূত্র ৫) । সোরা মায়াজমের প্রভাবে প্রাকৃতিক ভাবে প্রাপ্ত বৈশিষ্টগুলো যখন কুলষিত হয়ে সোরার নিকট আত্মসমর্পণ করে এবং ব্যক্তির দেহ মনে সোরার কুপ্রভাবগুলো ফুটে উঠতে থাকে তখন আমরা তাকে Psoric constitution বা সোরা বিষদুষ্ট ধাতু বলে অবহিত করি । আমাদের পাঠ্য পুস্তক গুলিতে সোরার যে বর্ণনা দেয়া হয়েছে, তাতে এরূপ একটি ধারনা জন্মে যে চর্মরোগ প্রবণ ব্যক্তিরাই সোরিক ধাতুর রোগী । আমার মতে এ ধারনাটি আংশিক ভাবে সত্য, কেননা সোরার প্রধান ক্রিয়া চর্মের উপর । কিন্তু সোরা কেবল চর্মই নয় বরং সমগ্র মানব সত্ত্বা তথা সমগ্র জীবনী শক্তিকেই প্রভাবিত করে ফেলে । আমি সোরিনাম বিষয়ে পূর্বের পোষ্টে এবং আজকে যা আলোচনা করলাম তা সবই সোরার বিষদুষ্টতারই উদাহরণ । তবে একটি কথা মনে রাখলে সোরাকে স্মরণ রাখা সহজ হয় যে, সোরা কাঠামোগত বা যান্ত্রিক কোন পরিবর্তন করেনা, সে কেবল কার্য্যগত পরিবর্তন সাধন করে (No structural change only functional change) । যাবতীয় ‘মনে হচ্ছে যেন’ (Sensation as if) অনুভূতির পরিচায়ক হচ্ছে সোরা (তথ্যসূত্র -হোমিওপ্যাথিক চিকিৎসাবিজ্ঞান ও আরোগ্য কলা – ডাঃ পরেশচন্দ্র সরকার)। সোরিনাম রোগীর উৎকন্ঠা, উদ্বেগ, চুলকানি, দুর্গন্ধ, ভয়, ঠান্ডা লাগার প্রবণতা ইত্যাদি সবই, মোট কথা সোরিনাম প্রসঙ্গে এখানে যা কিছু বলা হয়েছে তা সবই সোরিক বিষদুষ্টতার পরিচায়ক । সোরিনামে সোরার বাহ্যিক প্রকাশ ঘটে চর্মে আর অভ্যন্তরীণ প্রকাশ ঘটে মনে (Skin-External, Mind-Internal) । সিন্হেসিস রে্পার্টরীতে General বা সার্বদৈহিক অধ্যায়ে PSORA রুব্রিকের বিপরীতে ২২২টি এন্টিসোরিক ওষুধের তালিকা দেয়া হয়েছে, এই তালিকায় সালফার ও সোরিনামকেই কেবল প্রথম শ্রেণীর ওষুধ হিসাবে দেখানো হয়েছে, বাকী ওষুগুলোর মধ্যে ২২টি দ্বিতীয় শ্রেণীর ও ১৯৮টি তৃতীয় শ্রেণীর ওষুধ । সুতরাং দেখা যাচ্ছে যে, সোরার লক্ষণে একমাত্র সালফার ছাড়া সোরিনামের সমকক্ষ অন্য কোন ওষুধ হতে পারেনি এবং বিশ্বের সকল মেটেরিয়া মেডিকায় এ কথার সমর্থন পাওয়া যায় ।
৫। শীতার্ততা বা CHILLINESS - সোরিনাম রোগী সর্বদাই শীতার্ত, এই শীতার্ততা বা শীতকাতরতাও বাহ্যিক ও অভ্যন্তরীণ (External and Internal)। বাহ্যিক শীতার্ততার জন্য সে সর্বদা গরম কা্পড় পরিধান করে থাকে,এমনকি গরমের দিনেও সে শীতকালীন কাপড় পড়ে থাকে, চাদর, মাফলার,পশমের টু্পি, ওভারকোট, সুয়েটার ইত্যাদি দিয়ে শরীর ঢেকে রাখে, তারপরও যেন তার শীত নিবারিত হয় না । সে সর্বদা মাথা আবৃত রাখতে চায়, মাথায় ঠান্ডা সহ্য করতেই পারে না । শীতলতার জন্য সে গোসল করতে চায় না, গোসল করলে অসুস্হ হয়ে পরে । অভ্যন্তরীণ শীতার্ততার জন্য তার সহজে ঠান্ডা লেগে যায় । ঠান্ডা লেগে নানা রকম শ্বাস যন্ত্রের পীড়ায় ভোগে। টন্সিলাইটিস, কুইন্সি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, কাশি ইত্যাদি পীড়ায় আক্রান্ত হয় । ডাঃ এম এল টাইলার বলেন - সোরিনাম হচ্ছে শীতার্ত সালফার (Psorinum is a chilly Sulphur)।
সোরিনামের কয়েকটি গুরুত্বপূর্ণ রুব্রিক ও ওষুধ তালিকার নমুনা নিম্নে দেয়া হলো -
১।(Robin Murphy) Mind - FEARS, phobias, general – poverty (32)

২। (Synthesis) SKIN – ITCHING (মোট ৩২৫টি ওষুধ)
১ম শ্রেণীর ২৮টি ওষুধ :
AGAR. APIS ARS. BOV. CARB-V. CARBN-S. CAUST. CHEL. CHLOL. GRAPH. LYC. MAG-C. MERC. MEZ. NAT-M. OL-AN. PSOR. PULS. PYCNOP-SA. RHUS-T. SEP. SIL. SPONG. STAPH. SULPH. TARENT. TUB. URT-U.
২য় শ্রেণীর ৭৫টি ওষুধ :
Agn. Alum. Am-c. Ambr. Anan. Ant-c. Anthraci. Antip. Arg-met. Ars-i. Dulc. Astac. Bar-c. Bry. Calad. Calc. Calc-p. Carb-ac. Carb-an. Chinin-ar. Cic. Cist. Clem. Cocc. Con. Crot-h. Crot-t. Cupr. Cycl. Dig. Dol. Fago. Fl-ac. Gamb. Gels. Hydrc. Ip.Jug-r. Kali-ar. Kali-bi. Kali-c. Kali-s. Kreos. Lach. Led. Med. Moni. Nat-ar. Nat-c. Nat-s. Nit-ac. Nux-v. Olib-sac. Olnd. Oncor-t. Op. Viol-t. Ph-ac. Phos Pix Plat. Positr. Rhus-v. Ruta Sabad. Sanguis-s. Sars. Squil. Tab. Tarent-c. Thuj. Til. Trios. Vesp. Petr.
৩য় শ্রেণীর ২২২টি ওষুধ :
abrot. acon. adam. aesc. agath-a. aids. ail. aloe alumn. am-m. anac. anac-oc. anag. ang. ant-t. anthraco. anthraq. ap-g. apoc. arge-pl. arist-cl. arizon-l. arn. ars-s-f. arum-d. asaf. asar. aur. aur-m. aur-m-n. aur-s. bamb-a. bar-m. bar-ox-suc. bell. bell-p. benzol. beryl. bism. borx. both. brass-n-o. bufo buth-a. cadm-met. cadm-s. calc-f. calc-s. calc-sil. camph. cann-i. cann-s. canth. caps. carl. carneg-g. cassia-s. cench. cham. chin. chion. chir-fl. choc. chrysar. cina cinnb. cob-n. coc-c. coca-c. cod. coff. coff-t. colch. coli. coll. coloc. com. cop. corian-s. cortico. cortiso. croc. cupr-ar. cygn-be. cypra-eg. cyt-l. dios. dream-p. dros. elae. elat. euph. euph-l. euphr. eupi. falco-pe. fic-m. flor-p. form. gal-ac. galla-q-r. ger-i. germ-met. glon. glycyr-g. gran. grin. guaj. guan. guat. haliae-lc. hell. hep. hist. hom-xyz. hyos. hyper. ichth. ign. ina-i. indg. iod. jug-c. kali-br. kali-n. kali-p. kali-sil. lac-d. lap-a. lap-la. lat-h. lat-m. laur. lavand-a. limest-b. loxo-lae. loxo-recl. m-ambo. m-arct. m-aust. mag-m. mag-s. maland. mang. mang-act. medul-os-si. menis. menth. mentho. meny. merc-c. merc-i-f. mim-p. morph. mosch. mur-ac. naphtinnat-p. neon nicc. nicotam. pall. par. petr-ra. . physala-p. pic-ac. pieri-b. pin-con. pitu-gl. plac-s. plb. plut-n. podo. polys. prim-o. prot. pseuts-m. ptel. pulx. rad-br. ran-b. ran-s. rheum rhod. rumx. sabin. sal-ac. sal-fr. samb. sec. sel. seneg. sphing. spig. stann. stram. streptoc. stront-c. strych-g. suis-em. suis-hep. sul-ac. sul-i. symph. syzyg. tarax. tell. teucr. ther. thioc-ac. tril-p. tritic-vg. valer. vanil. ven-m. verat. viol-o. visc. x-ray xero. zinc. zinc-p.
৩। (Synthesis) SKIN - UNHEALTHY(মোট ৮১টি ওষুধ)
সুপার গ্রেড ১টি ওষুধ:
ALUM-P.
১ম শ্রেণীর ১২টি ওষুধ :
BORX. CALC. CARBN-S. CAUST. CHAM. GRAPH. HEP. LACH. PETR. PSOR. RHUS-T. SIL.
২য় শ্রেণীর ১৭টি ওষুধ :
Apis Arn. Bar-c. Bar-m. Bufo Carb-v. Fl-ac. Lyc. Mang. Pyrog. Sars. Sep. Staph. Sulph. Tarent. Phos.Viol-t.
৩য় শ্রেণীর ৫১টি ওষুধ :
alum. alum-sil. am-c. anag. ant-c. ars. calc-s. calen. caps. carcchel. clem. con. croc. crot-h. ham. hell. hydr. kali-bi. kali-c. kreos. liat. mag-c. maland. merc. mez. moni. mur-ac. nat-c. nat-m. nat-p. nit-ac. nux-v. olnd. op. par. ph-ac. pip-m. plb. puls. sec. sel. spong. squil. still. sul-ac. tab. tarax. thuj. tub-r. vanil.
৪। (Synthesis) GENERALS - REACTION - lack of (মোট ওষুধ ১২৫টি)
সুপার গ্রেড ১টি ওষুধ: OP.
১ম শ্রেণীর ২২টি ওষুধ :
AM-C. AMBR. ARS-I. CALC. CAPS. CARB-V. CON. GELS. HELL. HYDR-AC. LAUR. MED.
NIT-S-D. OLND. PH-AC. PSOR. STAPH. SULPH. TARENT. TUB. VALER. ZINC.
২য় শ্রেণীর ৪৩টি ওষুধ :
Alum. Anac. Ars. Asaf. Bar-c. Brom. Bry. Calc-i. Calc-s. Camph. Carb-an. Castm.
Chin. Cocc. Cupr. Dulc.Ferr. Fl-ac. Gaert. Graph. Guaj. Iod. Ip. Kali-br. Kali-c. Kali-s.
Lach. Lyc. Merc. Mosch. Mur-ac. Nux-m. Phos. Plb. Rhod.Sec. Sep. Stann. Stram. Syph. Thuj. Verat. Zinc-p.
৩য় শ্রেণীর ৫৯টি ওষুধ :
abrot. aeth. agar. aloe ant-c. ant-t. apis arn. ars-s-f. bar-s. bell. bism. calc-f. carbn-s. carc. caust. cham. cic. coch. coff. cory. cypr. dig. euph. ferr-i. hep. hyos. kali-bi. kali-chl. kali-m. kola lac-c. luf-op. mag-c. mag-f. mag-m. mez. nat-ar. nat-c. nat-m. nat-p. nat-s. nit-ac. ped. petr. prot. puls. rad-br. scut. seneg. spong. stront-c. sul-i. thal. ther. vario. verb. vinc. x-ray
৫। (Synthesis) GENERALS – PSORA (মোট ২২২টি ওষুধ)
১ম শ্রেণীর ২টি ওষুধ :
PSOR. SULPH.
২য় শ্রেণীর ২২টি ওষুধ :
Agar. Ant-c. Ars-i. Bar-c. Calc-p. Calc. Carb-an. Carb-v. Cupr. Hep. Kali-c. . Lyc. Mag-c. Mag-m. Mag-p. Merc. Nat-c. Nat-m. Nit-ac. Ol-j. Petr. Sil.
৩য় শ্রেণীর ১৯৮টি ওষুধ :
acon. adlu. aesc. alco. aln. alum. alumn. am-c. am-m. ambr. amyg. anac. ang. anh. ant-t. apis aran. arg-met. arg-n. arn. ars-br. ars-s-f. ars. asaf. asar. astra-e. aur-m. aur. bac. bell. berb-a. berb. beryl. bism. borx. bov. bry. bufo buni-o. calc-act. calc-fcalc-s. camph. cann-s. canth. caps. carc. caust. cham. chel. chin. cic. cina cinnb. cist. clem. coc-c. coca cocc. coff. colch. coloc. con. cortiso. croc. cycl. cyna. daph. des-ac. dig. diphtox. dros. dulc. euph-cy. euph-l. euph. euphr. ferr-ar. ferr-ma. ferr-p. ferr. fl-ac. flav. galph. graph. guaj. guat. halo. ham. harp. hell. helon. hip-ac. hir. hist. hydr-ac. hydr. hyos. hypoth. iber. ign. iod. ip. kali-ar. kali-bi. kali-i. kali-n. kali-p. kreos. kres. lac-c. lac-d. lach. laur. led. levo. lil-t. lobm-arct. m-aust. mag-s. mand. mang. merc-c. mez. mill. mim-p. moni. morph. mosch. mur-ac. murx. nicc. nux-v. oci-sa. okou. olnd. onop. op. orig. palo. par. paraph. ped. perh. pers. ph-ac. phenob. phos. plat. plb-act. plb. pneu. podo. prot. puls. ran-b. rauw. reser. rheum rhod. rhus-t. rib-ac. rumx. ruta sabad. sabin. samb. saroth. sarr. sars. sec. sel. seneg. skook. spig. spong. squil. stann. staph. stram. stront-c. sul-ac. tarax. tell. teucr. thala. thiop. thuj. thyr. trif-p. trios. tub-r. tub. ven-m. verat. visc. zinc.
৬। (Synthesis) PERSPIRATION - ODOR - putrid
১ম শ্রেণীর ৩টি ওষুধ : CARB-V. PSOR. STAPH.
২য় শ্রেণীর ৪টি ওষুধ : Ars. Bapt. Mag-c. Spig.
৩য় শ্রেণীর ১২টি ওষুধ : both-ax. con. kali-p. led. med. nux-v. pulx. pyrog. rhus-t. sil. stram. verat.

তারিখ: ০৩-০৫-২০১৫ ইং

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন